ঈদের পর করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

১২ মে ২০২১, ১২:৫২ PM
জাহিদ মালেক

জাহিদ মালেক © ফাইল ছবি

করোনা সংক্রমণ ঈদের পরও আবারও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ঈদযাত্রায় মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি অবহেলিত ও উপেক্ষিত করেছে তাতে সংক্রমণ আরও বাড়তে পারে।

আজ বুধবার (১২ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পাঁচ লাখ টিকা গ্রহণ করার পর স্বাস্থ্যমন্ত্রী এ শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, সরকার থেকে জনগণকে সুরক্ষিত রাখার জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছিল। কিন্তু জনগণ সেই বিধিনিষেধ উপেক্ষা করে ঈদে বাড়িতে গিয়েছে।

শুধু ভ্যাকসিনের মাধ্যমে এই ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, টিকা নিয়ে আপনাকে অবশ্যই সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেকে সুরক্ষিত রাখতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে ঈদ পালন করতে হবে।

জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে এবং নিজেকে সুরক্ষিত রাখতে টিকা নেওয়া একটি অন্যতম পন্থা। তবে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। ভাইরাস থেকে সুরক্ষিত মাস্ক পরাও আরেকটি পন্থা।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬