করোনার ভারতীয় ধরন ৪৪ দেশে

১২ মে ২০২১, ১১:১৮ AM
করোনার ভারতীয় ধরন

করোনার ভারতীয় ধরন © লোগো

ভারতে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের জন্য দায়ী ভ্যারিয়েন্টটি (ধরন) বিশ্বের ৪৪ দেশে পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি বুধবার (১২ মে) এ তথ্য জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, বাংলাদেশে ৬ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ‘ডাবল মিউট্যান্ট’ ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৮ মে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, ভারতে গত বছরের অক্টোবরে প্রথম শনাক্ত হয় বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট। ডব্লিউএইচওর আওতাধীন ৬টি অঞ্চলের ডাটাবেজে থাকা সাড়ে ৪ হাজারের বেশি নমুনায় এ ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে।

মহামারি নিয়ে সাপ্তাহিক আপডেটে ডব্লিউএইচও বলেছে, ওই ৪৪টি দেশের বাইরে আরও পাঁচটিতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর পেয়েছে তারা।

ভারতের বাইরে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে বলে জানায় ডব্লিউএইচও। এর আগে চলতি সপ্তাহে বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগের’ বলে আখ্যা দিয়েছিল সংস্থাটি।

ভারত ভ্যারিয়েন্টের আগে করোনার যুক্তরাজ্য, ব্রাজিল ও সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

করোনার ভ্যারিয়েন্টগুলোকে আদি রূপের চেয়ে বেশি ভয়াবহ মনে করা হয়। কারণ ভ্যারিয়েন্টগুলো হয় বেশি সংক্রামক, প্রাণঘাতী অথবা টিকার বিরুদ্ধে কম কার্যকর।

বি.১.৬১৭কে ভ্যারিয়েন্টের তালিকায় যোগ করার কারণ ব্যাখ্যা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এটি আদি ভাইরাসের চেয়ে সহজে সংক্রমিত হতে পারে।

বাংলাদেশে ৬ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ‘ডাবল মিউট্যান্ট’ ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, গ্লোবাল ওয়েবসাইটে বাংলাদেশে ছয়টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। চারটির কাছাকাছি মিল রয়েছে। আর দুটি নিশ্চিত পাওয়া গেছে।

নমুনাগুলো দুটি আলাদা জায়গায় পরীক্ষা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, একটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্যটি আইইডিসিআরে। দুই প্রতিষ্ঠানের পরীক্ষাতেই ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence