সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

১১ মে ২০২১, ০৯:৫২ PM
বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে

বৃহস্পতিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে © ফাইল ফটো

সৌদি আরবের আকাশে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। আগামী পরশু বৃহস্পতিবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার। গালফ নিউজের খবরে এ কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি।

ফলে বুধবার দেশটিতে রমজান মাসের ৩০তম রোজা রাখবেন মুসলমানেরা। এরপর বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপিত হবে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের প্রধান দুটি উৎসবের অন্যতম ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায়ও আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানা গেছে।

বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানানো হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬