করোনার পরীক্ষার ফি বেসরকারি পর্যায়ে কমল

১১ মে ২০২১, ০৭:৩৫ PM
করোনার পরীক্ষা

করোনার পরীক্ষা © ফাইল ফটো

দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ফি বেসরকারি পর্যায়ে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে পরীক্ষা করলে এখন ২ হাজার ৫০০ টাকা লাগবে। যা আগে লাগতো তিন হাজার টাকা। এ ছাড়া সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে পরীক্ষা করাতে লাগত ৩ হাজার ৫০০ টাকা, তা কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। আর বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৭০০ টাকা করা হয়েছে। তবে সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে আগের মতো ১০০ টাকাই ফি লাগবে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি না মেনেই বাড়ি ছুটছে লোকজন। তাই বাড়ি থেকে ফেরার পর করোনার কোনো উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে বলেন স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬