করোনায় মৃত্যু ৩২ লাখ ছাড়াল

০২ মে ২০২১, ০৯:২৪ AM
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই

বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই © ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছেই। অনেক দেশে লকডাউনসহ কঠোর বিধিনিষেধ চলছে। তারপরও আবারও সংক্রমণ বাড়ছে। এর কারণ বিশ্বব্যাপী করোনাভাইরাসের কয়েকটি ধরণ ছড়িয়ে পড়া।

এ ভাইরাসে বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ৩২ লাখ ছয় হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখের ওপর।

আজ রোবরার সকালে ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। আজকের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখ ৪ হাজার ৬৬ জন। মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭৪ হাজার ৩৫৩ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় তিন কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। মারা গেছেন পাঁচ লাখ ৯০ হাজার ৭০৪ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬