করোনায় আরও ৭৮ জনের মৃত্যু

১১ এপ্রিল ২০২১, ০২:৪৯ PM

© প্রতীকী ছবি

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ৯ হাজার ৭৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন।

আজ রবিবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ৮১৯ জনের শরীরে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। এর ঠিক ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর জানানো হয়।

ঈদের আনন্দের বাইরে থেকেও দায়িত্বে অটল—যাদের ছুটি নেই উৎসবের…
  • ২১ মার্চ ২০২৬
শান্ত-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিম-জাওয়াদরা
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর প্রথম বিদেশি ঈদ: একাকিত্ব আ…
  • ২১ মার্চ ২০২৬
পথেই কাটে ঈদ, নাগরিক নিরাপত্তায় রাজপথেই পুলিশের আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence