করোনায় রাজশাহী ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃত্যু

১১ এপ্রিল ২০২১, ০৩:৫০ PM

© সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

আজ রবিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি বলেন, এক সপ্তাহ আব্দুর রাজ্জাক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. অলীউল আলম জানান, প্রফেসর আব্দুর রাজ্জাক ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারিতে উপাধ্যক্ষ হিসেবে অবসর নেন। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন।

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×