করোনা: বিশ্ব থেকে হারিয়ে গেল সাড়ে ২৯ লাখ প্রাণ

১১ এপ্রিল ২০২১, ০৯:৩২ AM
করোনায় মৃৃতের সংখ্যা বাড়ছে

করোনায় মৃৃতের সংখ্যা বাড়ছে © ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়ঙ্কর সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজারের বেশি মানুষ। নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে। এখন বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৬০ লাখ।

অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। ভাইরাসের দ্বিতীয় ধাক্কা ও নতুন ধরনের কাছে নাস্তানাবুদ বিশ্ব। প্রায় সব দেশেই বেড়েছে সংক্রমণ। বাড়ছে প্রাণহানির সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারস থেকে আজ রোববার (১১ এপ্রিল) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৭৪ জন। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাত লাখ তিন হাজার ৫৫৫ জন। এতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৬০ লাখ এক হাজার ১১২ জনে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে তিন কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন। এরপর থাকা ব্রাজিলে মোট শনাক্ত রোগী এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৫১ হাজার ৪৬৯ জনের।

ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন। মারা গেছেন এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

এছাড়া ফ্রান্সে ৫০ লাখ ২৩ হাজার ৭৮৫ জন আক্রান্ত হয়েছে। এরপরে রাশিয়ায় ৪৬ লাখ ৩২ হাজার ৬৮৮, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৬৮ হাজার ৪৫, ইতালিতে ৩৭ লাখ ৫৪ হাজার ৭৭, তুরস্কে ৩৭ লাখ ৯৮ হাজার ৩৩৩, স্পেন ৩৩ লাখ ৪৭ হাজার ৫১২, জার্মানি ২৯ লাখ ৯২ হাজার ৮০৩ এবং মেক্সিকোয় ২২ লাখ ৭৮ হাজার ৪২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ায় করোনায় মারা গেছেন এক লাখ দুই হাজার ৬৪৯ জন। এছাড়া ফ্রান্সে  ৯৮ হাজার ৬০২ জন, যুক্তরাজ্য এক লাখ ২৭ হাজার ৮০ জন, ইতালিতে এক লাখ ১৩ হাজার ৯২৩, তুরস্কে ৩৩ হাজার ৭০২, স্পেনে ৭৬ হাজার ৩২৮, জার্মানিতে ৭৮ হাজার ৮৫৮ এবং মেক্সিকোয় দুই লাখ সাত হাজার ২০ জন মারা গেছেন।

ঈদের আনন্দের বাইরে থেকেও দায়িত্বে অটল—যাদের ছুটি নেই উৎসবের…
  • ২১ মার্চ ২০২৬
শান্ত-জ্যোতিরা ঈদ উপহার পেলেও যে কারণে পাননি তামিম-জাওয়াদরা
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর প্রথম বিদেশি ঈদ: একাকিত্ব আ…
  • ২১ মার্চ ২০২৬
পথেই কাটে ঈদ, নাগরিক নিরাপত্তায় রাজপথেই পুলিশের আনন্দ
  • ২১ মার্চ ২০২৬
সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence