ভাইরাল হওয়া ছবিটি ব্রাজিলের

০৯ এপ্রিল ২০২১, ০৭:১৮ PM

© সংগৃহীত

রোগ নিরাময়ের পন্থা হিসেবে ব্রাজিলের এক সেবিকার তৈরি কৃত্রিম ‘হিউম্যান টাচ’। এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়া জুড়ে। কী করেছেন ওই সেবিকা?

ব্রাজিলের হাসপাতালে করেনা আক্রান্তদের প্রত্যেকের হাতে দিয়েছেন দু’টি করে কৃত্রিম উষ্ণ হাতের তালু। যেন দু’হাতে তাঁদের হাতটিকে ধরে রেখেছে কেউ। এর জন্য অবশ্য বেশি কিছু লাগেনি। স্রেফ একজোড়া রাবারের গ্লাভস আর কুসুম কুসুম গরম পানি।

গ্লাভসে ওই পানি ভরেই তা হাতের মতো বানিয়ে জড়িয়ে দেওয়া হয়েছে রোগীর আঙুলের ফাঁকে। যা দেখে তাজ্জব বনে গেছে পুরো বিশ্ব। ব্রাজিলের ওই সেবিকার উপস্থিত বুদ্ধি আর তার প্রয়োগের প্রশংসাও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কৃত্রিম স্পর্শসুখ! হাতে হাত ছোঁয়ানোর উষ্ণতা কি সত্যিই কৃত্রিমভাবে দেওয়া সম্ভব? ব্রাজিলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই কৃত্রিম স্পর্শের ছবিকে নেট দুনিয়ায় শেয়ার করে এক সাংবাদিক লিখেছেন, ‘ঈশ্বরের হাত। দেখুন এক সেবিকা কী ভাবে তাঁর রোগীকে ভাল রাখার চেষ্টা করছেন। ব্রাজিলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে’।

ওই সেবিকার প্রচেষ্টার প্রশংসা হয়েছে নেট দুনিয়াও। সেবিকাকে তাঁর উপস্থিত বুদ্ধির জন্য অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকার

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
  • ১৬ জুন ২০২৬
দুই গ্রামের সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অনেকে
  • ১৬ জুন ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত
  • ১৬ জুন ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১৬ জুন ২০২৬
আপনারা মনে হয় হাসিনার আমল থেকে শিক্ষা নেননি: ফাহাম
  • ১৬ জুন ২০২৬
পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরল ইরান
  • ১৬ জুন ২০২৬
×