করোনায় আক্রান্ত ফেনীর ডিসি-এডিসি-এসিল্যান্ড

২৯ মার্চ ২০২১, ১২:৩৩ PM
ডিসি মো. ওয়াহিদুজ্জামান, এডিসি সুজন চৌধুরী ও এসিল্যান্ড হুমায়রা ইসলাম (বাঁ থেকে)

ডিসি মো. ওয়াহিদুজ্জামান, এডিসি সুজন চৌধুরী ও এসিল্যান্ড হুমায়রা ইসলাম (বাঁ থেকে) © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়রা ইসলাম।

সোমবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম মাসুদ রানা। তিনি জানান, সরকারি তিন কর্মকর্তাকে হোম আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ অসুস্থ বোধ করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে ওইদিনই সন্ধ্যায় তার করোনা পজিটিভ ফলাফল আসে।

অন্যদিকে রোববার (২৮ মার্চ) সকালে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী অসুস্থতাবোধ করলে নমুনা পরীক্ষা দিলে তারও করোনা পজিটিভ নিশ্চিত করা হয়।

এদিকে, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষার জন্য দেন। রোববার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পরীক্ষাগার থেকে তার দেহে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
প্রজেক্ট লিঙ্কডইনের গড়া হয় জাতীয় দল, তারাই থামিয়ে দিল প…
  • ১৬ জুন ২০২৬
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান বি…
  • ১৬ জুন ২০২৬
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
  • ১৬ জুন ২০২৬
জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
×