করোনার কারণে দক্ষিণ এশিয়ায় ২ লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু

১৭ মার্চ ২০২১, ১১:৪৫ PM

© বিবিসি

করোনাভাইরাসের কারণে দক্ষিণ এশিয়ার ছয় দেশে আনুমানিক ২ লাখ ২৮ হাজার শিশুর মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশই খাদ্য সংকট, পুষ্টিহীনতা, টিকা না পাওয়া ও যথা সময়ে স্বাস্থ্যসেবা না পাওয়ার কারণে মারা গেছে বলছে জাতিসংঘ। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদের বয়স পাঁচ বছরের নিচে। এই অঞ্চলে ১. ৮ বিলিয়ন মানুষের বসবাস।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, নারী, শিশু এবং কিশোর-কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনায়।

এই অঞ্চলে ১৩ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২০ সালে ভারতে শিশু মৃত্যুর হার বেড়েছে ১৫.৪ শতাংশ। এরপরে রয়েছে বাংলাদেশ ১৩ শতাংশ। মাতৃমৃত্যুর হার বেড়েছে শ্রীলংকায় ২১.৫ শতাংশ এবং পাকিস্তানে ২১.৩ শতাংশ।

কঠোর লকডাউনের কারণে দেশগুলোর স্বাস্থ্যসেবা চরমভাবে বাধাগ্রস্ত হয়। এতে বেড়ে যায় মাতৃ ও শিশুর মৃত্যুর হার।

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
প্রজেক্ট লিঙ্কডইনের গড়া হয় জাতীয় দল, তারাই থামিয়ে দিল প…
  • ১৬ জুন ২০২৬
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান বি…
  • ১৬ জুন ২০২৬
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
  • ১৬ জুন ২০২৬
জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
×