বুধবার করোনা টিকা নেবেন রাষ্ট্রপতি

০৯ মার্চ ২০২১, ১১:১৯ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পর এবার করোনাভাইরাসের টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১০ মার্চ) টিকার প্রথম ডোজ নেবেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

মঙ্গলবার (৯ মার্চ) তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) বিকেল ৫টায় বঙ্গভবনে টিকা নেবেন রাষ্ট্রপতি।’

এর আগে ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন। ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া হয়। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে।

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
  • ১৬ জুন ২০২৬
আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দেশের সামনে বিশ্বসেরা ফ্রান্স, কী…
  • ১৬ জুন ২০২৬
প্রজেক্ট লিঙ্কডইনের গড়া হয় জাতীয় দল, তারাই থামিয়ে দিল প…
  • ১৬ জুন ২০২৬
ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান বি…
  • ১৬ জুন ২০২৬
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন
  • ১৬ জুন ২০২৬
জাবির ১৩ শিক্ষকের শাস্তি, সাবেক ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষের …
  • ১৬ জুন ২০২৬
×