হাসপাতালে ব্যারিস্টার মওদুদ

০২ জানুয়ারি ২০২১, ০১:৪৭ PM
ব্যারিস্টার মওদুদ আহমদ

ব্যারিস্টার মওদুদ আহমদ © ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে আছেন তিনি।

শায়রুল কবির বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তবে এখন অনেকটা সুস্থ। মহান আল্লাহর কাছে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ হাসপাতালে ভর্তি হওয়ার পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। দুবারই নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

শায়রুল কবির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতৃবৃন্দ ব্যারিস্টার মওদুদ আহমদের খোঁজ খবর রেখেছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

ট্যাগ: বিএনপি
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬