নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের তারিখ ঘোষণা

২২ জুন ২০২৬, ০৩:০৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২৫ জুন প্রকাশ করা হবে। একই সঙ্গে তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি, কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন এবং পেপার কোড এন্ট্রি-সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকা ২৫ জুন বিকেল ৪টায় প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে NU ATMF Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া একই দিন রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী বর্তমানে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই আগামী ১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন।

এ ছাড়া ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এ ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬২০ টাকা।

কলেজ কর্তৃপক্ষ ২৭ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত অনলাইনে ভর্তি নিশ্চয়ন কার্যক্রম সম্পন্ন করবে। পরে ৮ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা দিতে হবে।

অন্যদিকে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পেপার কোড এন্ট্রি ৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পেপার কোড এন্ট্রি না করা হলে অথবা ভুল পেপার কোড প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অংশে পাওয়া যাবে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9