ধর্মসভায় যোগ দিতে এসে লাশ হলেন যুবক

৩১ ডিসেম্বর ২০২০, ০২:৪০ PM

© প্রতীকী ছবি

নেত্রকোণার বারহাট্টায় ইসলামী সভায় যোগ দিতে এসে দুর্ঘটনায় লাশ হলেন এক যুবক।বুধবার(৩০ ডিসেম্বর) রাতে নেত্রকোণা-বারহাট্টা সড়কের কদম দেউলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের নাম আমির হোসেন। উপজেলার পূর্বদশাল (ছালিপুরা) গ্রামে কাজ মিয়ার ছেলে তিনি।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে সড়ক ও জনপথের সড়কের কাছে কদম দেউলী দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামী সভার আয়োজন করা হয়। সভায় যথেষ্ট লোকের সমাগম হয়। কিছু লোক রাস্তায় দাঁড়িয়েও আলেম-ওলামাগণের বক্তব্য শোনেন। সড়কে যান চলাচল করছিল। আমির হোসেন একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সকলের অলক্ষ্যেই এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। এ সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের পাশের সভা চলাকালে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করায় এই দুর্ঘটনা ঘটেছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, আমির হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল-ছাত্রদল
  • ২২ জুন ২০২৬
আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬