দেওয়ানবাগী পীর আর বেঁচে নেই

২৮ ডিসেম্বর ২০২০, ১০:০৭ AM

© ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের দেওয়ানবাগ দরবার শরিফের পীর মাহবুবে খোদা দেওয়ানবাগী পীর (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টা ৪৮ মিনিটে তিনি ইন্তেকাল করেন।  সোমবার সকালে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেওয়ানবাগীর আসল নাম মাহবুব-এ খোদা। তিনি ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন মাহবুব-এ খোদা। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়েন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব-এ খোদা। আস্তে আস্তে তার অনুসারি বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করছেন দেওয়ানবাগী।

আওয়ামী লীগকে মাঠে নামতে দেবে না যুবদল-ছাত্রদল
  • ২২ জুন ২০২৬
আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ২৩ জুন দেশব্যাপী বিক্ষোভ…
  • ২২ জুন ২০২৬
নিয়মিত মাস্টার্সে ভর্তি: রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশের …
  • ২২ জুন ২০২৬
পদত্যাগ করলেন কিয়ার স্টারমার 
  • ২২ জুন ২০২৬
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শেষ হওয়ার পর তেলের…
  • ২২ জুন ২০২৬
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত…
  • ২২ জুন ২০২৬