করোনায় প্রাণ হারালেন বিজরী বরকত উল্লাহর বাবা

০৪ আগস্ট ২০২০, ১০:০২ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেত্রী বিজরী বরকত উল্লাহর বাবা মোহাম্মদ বরকত উল্লাহ। সোমবার (৩ জুলাই) রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পরিবার সূত্র সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছে। মোহাম্মদ বরকত উল্লাহর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে গত রোববার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিজরী লিখেছিলেন, ‘বাবাকে আইসিইউতে নেয়া হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে।’ এজন্য সবার নিকট দোয়া চান তিনি।

মোহাম্মদ বরকত উল্লাহ বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রযোজক ছিলেন। তার স্ত্রী নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকত উল্লাহ।

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬