পরিবারের ৬ সদস্যসহ করোনায় আক্রান্ত রাবির চিকিৎসক

২১ জুলাই ২০২০, ১২:৪০ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তার পরিবারের আরও ছয় জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

ডা. তবিবুর রহমান শেখ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদেরকে জানান, তিনি ও তার স্ত্রী রেকসোনা খাতুনসহ দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও ডা. নীকিতা রহমান, ছোট ভাইয়ের বউ, তাদের গাড়ির ড্রাইভার ও গৃহকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সকলেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি-আমার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাই সবাই ডাক্তার। সবাই রোগীদের নিয়মিত চিকিৎসা দিয়ে আসছিলাম। ফলে কার মাধ্যমে করোনা সংক্রমণ হয়েছে জানি না।’ তবে আক্রান্ত সবাই ভালো আছে বলে জানান তিনি।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬