২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

৩০ জুন ২০২০, ০২:৩২ PM

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৪ জন। একদিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৮২ জন। সব মিলিয়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। নতুন করে মারা যাওয়া ৬৪ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ১২ জন নারী।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলাবর এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন। 

গতকাল সোমবার দেশে করোনায় সংক্রমিত ৪ হাজার ১৪ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৫ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪৬০টি নমুনা। দেশে ৬৮টির মধ্যে ৬৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষার ফল পাওয়া গেছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, মায়ের দুধে করোনা ছড়ায় না, তাই শিশুকে বুকের দুধ পান করান। দুধ পান করানোর সময় মায়েরা মুখে মাস্ক পড়ুন। আর গর্ভবর্তী মায়েদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন তিনি

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬
৮ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন যারা
  • ২৩ জুন ২০২৬
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬