৭ দিনে করোনায় হারালেন বাবা-মাকে, নিজেও আক্রান্ত অভিনেতা পিয়াল

২৮ জুন ২০২০, ১১:৪৩ AM

© সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে মাত্র ৭ দিনের ব্যবধানে মারা গেছেন অভিনেতা মাহাদী হাসান পিয়ালের বাবা-মা। রক্ষা পাননি এ অভিনেতা নিজেও। ছোটপর্দায় অসংখ্য টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পান পিয়াল।

জানা গেছে, বাবা-মায়ের করোনায় মৃত্যুর পর পিয়াল ও তার বোন দুজনই পজিটিভ। চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাতদিন আগে পিয়ালের বাবা করোনায় মারা যান। আর শনিবার (২৭ জুন) মাও মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। বাবা-মা দুজনের মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাদী হাসান পিয়াল।

পাশাপাশি তার বোনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন বলে জানান রাফী।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close