আতঙ্ক নয়, করোনা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা: মাশরাফি

২০ জুন ২০২০, ০৬:৩৩ PM

© সংগৃহীত

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ শনিবার দুপুরে (২০ জুন) মাশরাফি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। তার উপসর্গ ছিল গা ও মাথা ব্যথা। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তারই ফল এসেছে আজ। আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।

এদিকে, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের সফলতম এই ক্রিকেটার। আজ বিকেলে তিনি লিখেছেন, ‘আজকে আমার রেজাল্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।’

তিনি আরও লিখেছেন, ‘দেশে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’

ঝুঁকিতে আদ্‌‌-দ্বীনের বাংলাদেশি শিক্ষার্থীরাও, অন্য হাসপাতা…
  • ২৩ জুন ২০২৬
‘মাই ম্যান’, নিষ্ক্রিয় নেতা, অচেনা মুখ ও অভিযুক্তদের পদায়ন …
  • ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট সিনেমাটোগ্রাফি পুরস্কার প…
  • ২৩ জুন ২০২৬
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯ কর্মকর্তা চাকরিতে স্থায়ী করল সর…
  • ২৩ জুন ২০২৬
বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও অনিয়ম তদন্তের দাবি
  • ২৩ জুন ২০২৬
ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভে সংবাদিককে মারধরের অভি…
  • ২৩ জুন ২০২৬