উপসর্গহীন রোগীদের করোনা ছড়ানোর ঘটনা ‘দুর্লভ’

০৯ জুন ২০২০, ০৯:৫৮ PM

মাস্ক ব্যবহার ও ওষুধের পর এবার কোন ধরনের রোগী বেশি করোনা ছড়ায়— তা নিয়ে নতুন সিদ্ধান্ত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও। এতদিন বলা হচ্ছিল, উপসর্গহীন রোগীরা ভাইরাস বেশি ছড়ায়। যেহেতু এই রোগীদের মধ্যে উপসর্গ দেখা দেয় না, ফলে সঠিক প্রক্রিয়ায় আইসোলেশন ও কোয়ারেন্টিন বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই তারা মানুষের সঙ্গে যত্রতত্র চলাফেরা করে এবং ভাইরাস বেশি ছড়ায়।

তবে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে বললেন, উপসর্গহীন রোগীরা করোনা কম ছড়ায়।  সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা ‘বেশ দুর্লভ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখন বিভিন্ন দেশের উচিত উপসর্গযুক্ত ব্যক্তিদের করোনা পরীক্ষা করা এবং টেস্টে পজিটিভ হলে তাদের সঠিক প্রক্রিয়ায় আইসোলেশনে নেওয়া। বিশেষ করে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে কারা ছিলেন, তার খোঁজ বের করা অত্যন্ত জরুরি।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার একপর্যায়ে উপসর্গহীন রোগীদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়। সাধারণত বয়সে নবীন ও শারীরিকভাবে সুস্থ বেশ কিছু মানুষের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও, কোভিড-১৯ রোগের কোনো উপসর্গ দেখা যায়নি।

৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
পুরান ঢাকায় মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববি…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক
  • ২৩ জুন ২০২৬