এয়ার অ্যাম্বুলেন্সে এনেও বাঁচানো যায়নি হাসপাতাল চেয়ারম্যানকে

০৯ জুন ২০২০, ০৮:০৪ AM
চিকিৎসক আনোয়ার হেসেন

চিকিৎসক আনোয়ার হেসেন

বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হেসেন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন। সোমবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার বাড্ডার এএমজেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। রাত ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হেসেন করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়। তবে আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেয়া হয়।

দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সেখানে তার মৃত্যু হয়েছে।

ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬
ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬