ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার আরও অবনতি

০৫ জুন ২০২০, ০১:১৩ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তার শ্বাস কষ্ট বেড়ে গিয়েছিল। তিনি তাঁর নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকালে জাফরুল্লাহর শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট সম্পর্কে জানানো হয়। এতে বলা হয়, জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

গণস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মকর্তা জানান, জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ইনফেকশন আছে। কিছুটি নিউমোনিয়ার লক্ষণ আছে। এ কারণে বেলা ১১টার দিকে তাঁকে অক্সিজেন দেওয়া হয়।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬