করোনায় বিএসএমএমইউ’র সাবেক ইউরোলজি প্রধানের মৃত্যু

০৫ জুন ২০২০, ০৯:২৭ AM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম কিবরিয়া মৃত্যুবরণ করেছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)-এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. কিবরিয়া ৩ জুন থেকে আইসিইউতে ছিলেন বলেও জানান ডা. রাহাত। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে সংগঠনটি। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক।

এছাড়াও আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬
নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেফতার 
  • ২৩ জুন ২০২৬