পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি

২৩ জুন ২০২৬, ০৫:১৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:১৩ PM
শহীদ ওসমান হাদি

শহীদ ওসমান হাদি © টিডিসি সম্পাদিত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাঁথার’ বিষয়টি যুক্ত হচ্ছে না। ইতোমধ্যে সরকারের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চ পর্যায়ের সভায় চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে কোনো এজেন্ডাও ছিল না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে হাদির বিষয়টি যুক্ত হবে কিনা আগামীতে তা সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়াও প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ৪ নেতার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

তবে প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিকের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পূর্ণ, আমাদের সম্পাদনার কাজ শেষ, বাকি কার্যক্রম শুরু হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে শরীর ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।’

২০২৮ সালের শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২০২৮ সাল থেকে প্রাথমিকের শিক্ষাক্রমে আমূল পরিবর্তন হচ্ছে, সেসময় পাঠ্যবইয়ে কোন বিষয় যুক্ত বা বাদ যাবে—তখন পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে। আমাদের কাজ হলো পাঠ্যবইয়ের সম্পাদনা করা। আমাদের যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী কাজ করব।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পন্ন হয়েছ। তবে সরকার ঘোষিত চতুর্থ শ্রেণির জন্য নতুন দুটো বইয়ের সম্পাদনার কাজ বাকি। বই দুটোর কর্মপরিকল্পনা প্রণয়নের যাবতীয় কার্যক্রম আগামী ১০ আগস্টের মধ্যে সম্পন্ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

জানা গেছে, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধরনের বিন্যাসে শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬