করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, সুস্থ ৫৭১ জন

০৪ জুন ২০২০, ০২:২৯ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪২৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭৮৮টি। এরমধ্যে ৫০টি ল্যাবে পরীক্ষা হয়েছে ১২ হাজার ৫৯৪টি। আগের আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যুর কথা জানানো হয়। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন দুই হাজার ৬৯৫ জন।

দেশে ফিরেছেন হাসনাত
  • ২৩ জুন ২০২৬
পুলিশের হাত থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে …
  • ২৩ জুন ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬