আল্লামা নুরুল ইসলাম হাশেমী আর নেই

০২ জুন ২০২০, ১০:৫০ AM

© ফাইল ফটো

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২ জুন) ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা এবং শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাবেক মেয়র যথাক্রমে মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মনজুর আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী ও সদস্য সচিব শেখ মুজিব আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিয়োগে অনিয়ম, এলপিআরে থাকা ঢাবির সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক বা…
  • ২৩ জুন ২০২৬
৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬