করােনাভাইরাস

আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

০১ জুন ২০২০, ১১:৪২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী বলেন, সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে নাসিম সাহেব হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে। 

তিনি আরও বলেন, বর্তমানে উনি আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় জানান, আজ শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেই থাকবেন। দরকার হলে তাকে আগামীকাল সিএমএইচ এ নেওয়া হবে।

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬