সস্ত্রীক করোনায় আক্রান্ত মন্ত্রিপরিষদের উপসচিব ওয়াদুদ

০১ জুন ২০২০, ০৪:১৭ PM

© সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা) মো. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। 

আজ সোমবার (১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত বলেন, আব্দুল ওয়াদুদ চৌধুরী ও তার স্ত্রী, দুজনেরই করোনা পজিটিভ। তারা এখন বাসায় আইসোলেশনে আছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। তাদের শারিরীক অবস্থা ভাল, তেমন কোন জটিলতা নেই।

তিনি আরও বলেন, ঈদের আগের দিন থেকে তার (উপসচিব) গায়ে জ্বর ও শরীর ব্যথা ছিল। পরে জ্বর সেরে গেলেও পরীক্ষা করা হয়। দেখা গেল করোনা পজিটিভ।

মো. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখায় কর্মরত ছিলেন। রোজার মধ্যে সচিবালয়ে তিনি অফিস করেছেন।

আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬