করোনায় মৃত্যু কমেছে, সুস্থ হয়েছেন ১০ হাজার

০১ জুন ২০২০, ০২:৩০ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ৬৭২ জনের মৃত্যু হয়েছে।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত তিন লাখ ২০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৮১ জনের। মোট করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনের। নতুন করে সুস্থ হয়েছেন ৮১৬ জন। মোট সুস্থ ১০ হাজার ৫৯৭ জন।

এর আগে রোববার জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। তবে আজ মৃত্যুর সংখ্যা কমেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়েছে।

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬