ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল, শ্বাসকষ্ট কমেছে

০১ জুন ২০২০, ০১:৩২ PM

© সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। তার শ্বাসকষ্ট কমেছে, এখন আর অক্সিজেন নিতে হচ্ছে না। আজ সোমবার (১ জুন) এই তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

তিনি বলেন, ‘এখন স্যার (ডা. জাফরুল্লাহ চৌধুরী) স্বাভাবিক অবস্থায় রয়েছেন। সকালে তার খাওয়া-দাওয়া হয়েছে, নাস্তা-পানি খাওয়া হয়েছে। তার শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনও নিচ্ছেন না। আজকে তৃতীয় দিনের মতো তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন। গতকালের চেয়ে আজ ভালো রয়েছেন স্যার।’

মো. ফরহাদ আরও বলেন, ‘করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন। তারাও মোটামুটি ভালো আছেন।’

প্রবীণ এই মুক্তিযোদ্ধা এখন গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতালে রয়েছেন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত ডা. জাফরুল্লাহর ছেলে ও তার স্ত্রী বাসায় আছেন। গণস্বাস্থ্যের চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।

এর আগে গত ২৫ মে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

বার কাউন্সিল পরীক্ষায় নিশ্চিত পাসের প্রলোভন, গ্রেপ্তার শফিক…
  • ২৩ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কওমি শিক্ষার্থীদের চাকরির পদ উ…
  • ২৩ জুন ২০২৬
জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অ…
  • ২৩ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান নিয়োগ দেবে ইস্পাহানী ইসলামিয়া চক…
  • ২৩ জুন ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
  • ২৩ জুন ২০২৬
উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্প মন্তব্য করায় সামরিক ও পারমাণবিক শ…
  • ২৩ জুন ২০২৬