মাস্ক না পরে বের হলে ৬ মাসের জেল

৩১ মে ২০২০, ১২:৪৯ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কয়েক দফায় টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে ছুটি শেষে আজ রবিবার (৩১ মে) থেকে অ‌ফিস খুলছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে গণপরিবহনও চালু হতে যাচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা জারি করেছে। সে অনুযায়ী মাস্ক পরে বের হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জীবাণুনাশক ব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবার চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে। জরুরি সেবা নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে বের হলে তা বেআইনি বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সার্কুলারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় কেউ মাস্ক না পরে বের হলে তাকে ছয় মাসের জেল দেওয়া হবে। অথবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সার্কুলারে আরও বলা হয়, আদেশ অমান্য করার কারণে আরো তিন মাসের জেল, সঙ্গে ৫০ হাজার টাকা জিরিমানা করা হতে পারে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে বলা হয়েছে। তা অমান্য করলেও শাস্তির আওতায় পড়তে হবে বলে জানানো হয়েছে।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬