মাথায় কাঁঠাল পড়ায় হাসপাতালে, রক্ত পরীক্ষায় করোনা পজিটিভ!

২৫ মে ২০২০, ০৩:৩০ PM

© সংগৃহীত

গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে আহত হয়ে চিকিৎসকের কাছে গেলে তাকে অস্ত্রোপচার করার কথা বলা হয়। আর সেজন্য রক্ত পরীক্ষা করায় আসলো করোনা পজিটিভ। ঘটনাটি ভারতের কেরালা রাজ্যের।

ভারতীয় গণমাধ্যম জানায়, কাসরগোড় জেলার এক অটোচালক কাঁঠাল পাড়তে গাছে ওঠার সময় হঠাৎ তার মাথায় কাঁঠাল পড়লে আহত অবস্থায়ই তাকে কান্নুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে পরীক্ষার পর জানা যায়, কাঁঠাল পড়ার পর ওই ব্যাক্তি মেরুদন্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তাড়াতাড়ি তাকে অস্ত্রোপচার করার কথা বলা হয়।

এ সময় হাসপাতালের নিয়ম অনুযায়ী ওই অটোচালকের করোনা টেস্ট করানো হয়। সেখান থেকেই জানা যায়, তিনি ভাইরাস-আক্রান্ত। তবে ওই ব্যক্তি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অটোর কোনও যাত্রীর মাধ্যমেই ভাইরাস ঢুকেছে তার শরীরে।

সেখানকার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা পজিটিভ আসা ব্যক্তির পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে তার সংস্পর্শে বা কাছে আসা লোকদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

গণহত্যার বিচার না হলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না: নাহিদ
  • ২৩ জুন ২০২৬
সন্তানের শোকে ভেঙে পড়া রামিসার মায়ের পাশে বিএনপির স্বাস্থ্য…
  • ২৩ জুন ২০২৬
৩ দিনের ব্যবধানে এক উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে ২ ইমাম আটক
  • ২৩ জুন ২০২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৬৮, আবেদ…
  • ২৩ জুন ২০২৬
মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ধসে ট্রাক চালক নিহত
  • ২৩ জুন ২০২৬