করোনা পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও দুটি ল্যাব

০৫ মে ২০২০, ০৩:১০ PM

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজেও করোনা পরীক্ষার করার জন্য পিসিআর মেশিন বসানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৫ মে) দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় ডা. নাসিমা সুলতানা বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় নিজস্ব ল্যাবে (করোনাভাইরাস) পরীক্ষা করছেন। তাদের অতিরিক্ত দুটি পিসিআর মেশিন ছিল। ইতোমধ্যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে একটি মেশিন হস্তান্তর করেছেন। আজকে তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। অল্প কয়েক দিনের মধ্যে এই দুটি জায়গায়ও আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারব।

বর্তমানে দেশের ৩৩টি স্থানে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। জামালপুর ও চট্টগ্রামের এই দুটি মেডিকেল কলেজ যোগ হলে মোট করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা দাঁড়াবে ৩৩টিতে।

এর আগে গত ২৪ ঘণ্টায় নতুন ৭৮৬ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট ১০ হাজার ৯২৯ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস। এছাড়া দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়ালো।

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬
১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স
  • ২৯ এপ্রিল ২০২৬
কেন ওপেক ছাড়ল আরব আমিরাত, সৌদির সঙ্গে দ্বন্দ্ব নাকি ট্রাম্প…
  • ২৯ এপ্রিল ২০২৬
নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদান, সতর্ক করে যা ব…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে হত্যা, রক্তের দাগ বারান্দায়ও-নৃশংস খুনের ঘটনা হা…
  • ২৯ এপ্রিল ২০২৬
বেতন কমাতে বলায় অভিভাবকদের গালাগাল, সন্তানদের স্কুল থেকে তা…
  • ২৯ এপ্রিল ২০২৬