জার্মান লিগের ১০ ফুটবলার করোনায় আক্রান্ত

০৫ মে ২০২০, ১০:১৭ AM

© ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসে বিপর্যন্ত পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রিড়াঙ্গনেও। স্থবির হয়ে আছে ক্রীড়াজগত। তবে করোনাভাইরাসের মাঝেই জার্মানির পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা জানায় দেয় মে মাসের শুরুতেই তাদের খেলা মাঠে গড়াচ্ছে। কিন্ত একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে। দেশটির ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ১০ জন ফুটবলার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এ বিষয়ে লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ৩৬টি ক্লাবের ১,৭২৪ জনকে পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত। তবে এই ১,৭২৪ জনের মধ্যে বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলার ও কোচিং স্টাফদের পরীক্ষা করে যে ১০ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

জানা যায়, জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে করোনা-আক্রান্তদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, যে দশ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আলাদা করে রাখার (আইসোলেশনে) পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও এদের ব্যাপারে জানানো হয়েছে।

করোনার কারণে গত মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে বুন্দেসলিগা। আগামী বুধবার এক সভায় ঠিক করা হবে ফের করে শুরু হবে লিগটি। তবে শুরু হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে আগেই জানানো হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬