করোনায় আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৫২

০২ মে ২০২০, ০২:০৮ PM

© প্রতীকী ছবি

প্রাণঘাতী ভাইরাসকরোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৫২ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো ৮ হাজার ৭৯০ জন।

আজ শনিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৯৩ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। 

তিনি বলেন, নমুনা পরীক্ষায় ৫৫২ জন শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৫ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫ জনে।

এছাড়া, করোনাভাইরাস থেকে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান তিনি। এ নিয়ে মোট ১৭৭ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

২০১৯ সালের শেষ দিন চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।  গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। এরপর থেকে দেশে আক্রান্ত আর মৃতের সংখ্যা বাড়তেই থাকে।

শেষ ৩২ এ ব্রাজিলের প্রতিপক্ষ কে?
  • ২৫ জুন ২০২৬
রোমাঞ্চকর জয়ে নকআউটে মরক্কো
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে অন্যরকম ‘হাফ-সেঞ্চুরি’ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন
  • ২৫ জুন ২০২৬
ব্রুনোর অনবদ্য অ্যাসিস্টে কুনিহার গোল
  • ২৫ জুন ২০২৬