চীনে দুই দিনে কোন মৃত্যু নেই, আক্রান্ত মাত্র ১২

২০ এপ্রিল ২০২০, ০১:৩৮ PM

© সংগৃহীত

চীনের উহানে মহামারি করোনাভাইরাসের উৎপত্তির পর বিশ্বে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। এদিকে চীনে টানা ২ দিন ধরে নতুন করে কেউ করোনায় মারা যায়নি। দ্যা ন্যাশনাল হেলথ কমিশন অফ চায়না সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নতুন করে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যদিও তা আগের দিনের তুলনায় চারগুণ কম।

১২ জনের মধ্যে ৮ জন দেশের বাইরে থেকে এসেছে আর ৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। ৪ জনের ৩ জন হেইলুংচিয়াং এর উত্তর পূর্ব সীমান্তের এবং ১ জন অন্তর্দেশীয় মঙ্গলীয়ার। এরই মধ্যে স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে উহান। গেল শনিবার চীনা কতৃপক্ষ শহরের ঝুঁকির স্তরকে নিচে নামিয়েছে।

চীনের উহান থেকে গেল বছরের শেষের দিকে ছড়িয়ে পরে করোনা। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৭৪ জন এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন মানুষ।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬