ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত

২৫ জুন ২০২৬, ০৫:৪৩ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ PM
বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার

বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন এলাকায় চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল পৌনে ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ঘটনাস্থলে রেললাইন মেরামতের কাজ চলছে।

এর আগে, বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে গৌরীপুর রেলওয়ে জংশনের হোম সিগন্যালের ভেতর ২৬ নম্বর পয়েন্টে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো ঘটনাস্থলে রেখে ১১টি বগি নিয়ে রাত সাড়ে ১২টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। দুর্ঘটনা কবলিত বগিগুলো হচ্ছে পরিচালক কাম খাবার গাড়ি, যাত্রীবাহী ট ও ঠ নম্বর বগি। এ ট্রেন দুর্ঘটনায় একজন শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান।

ময়মনসিংহ স্টেশনের আরএনবি ইনচার্জ গোলাম মওলা সাংবাদিকদের, কম্পিউটারভিত্তিক রিলে ইন্টারলকিং সিস্টেমের ত্রুটির কারণে লাইন ক্লিয়ার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারী দল রিলিফ ট্রেন দিয়ে অভিযান চালিয়ে লাইনচ্যুত তিনটি বগিই উদ্ধার করে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর লাইনচ্যুত ৩টি বগি রেখে বাকি ১১টি বগি নিয়ে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্য যাত্রা করে।

গৌরীপুর রেলওয়ে জংশনের আরএনবি ইনচার্জ মো. মোর্শেদুজ্জামান জানান, গৌরীপুর থেকে চট্টগ্রাম রেলপথে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনাকবলিত রেললাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9