করোনা: যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ৪০ হাজার

২০ এপ্রিল ২০২০, ১০:১৭ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। দেশটির জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮১ জনের মৃত্যু হওয়ায় মোট সংখ্যা ৪০ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে।

আশার কথা হলো এরই মধ্যে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে নিউইয়র্কে। স্থানীয় গভর্নর অ্যান্ড্রিউ কোমো বলছেন নিউ ইয়র্ক সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি পার করে আসছে।

এদিকে লকডাউন শিথিল করার বিষয় নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যের গর্ভনরদের সাথে ট্রাম্পের বিক্ষোভ লেগেই রয়েছে। সেই সাথে ঘরে থাকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে পথে নেমেছে মানুষ শত শত মানুষ। দেশের অর্থনীতির স্বার্থে বিক্ষোভকারীরা ঘরে থাকার বিরোধীতা করে পথে নামছে।

চীন থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গোটা বিশ্বে সোমবার সকাল পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২৪ লাখ ২০ হাজার ৭৬ জন।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬