করোনায় ভেন্টিলেটর দেয়া ৯ জনের ৮ জনই মারা গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

১৯ এপ্রিল ২০২০, ০৩:৫৯ PM

© ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস নিয়ে কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউ’র ফলাফল ভাল পাওয়া যায়নি। এ পর্যন্ত ৯ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তারমধ্যে ৮ জনই মারা গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকায় ৪৪ শতাংশ, নারায়নগঞ্জে ৩১ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ সারা দেশে।

নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগের বয়স ৩০ থেকে ৪০ বছরের। এই বয়সসীমায় আক্রান্তের হার ২৩.৪ শতাংশ।। এর পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা যার হার ২২ শতাংশ।

নতুনে করে যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এরমধ্যে ঢাকার ভেতরে তিন জন এবং বাকি চার জন নারায়ণগঞ্জের।

বাংলাদেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জনের করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। মারা গেছেন মোট ৯১ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় ৭ জন। দেশের ৫২টি জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৮ হাজারের বেশি। এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন। শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ। বিবিসি বাংলা।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬