গণস্বাস্থ্য কেন্দ্রের ৯০ কোটি টাকা অনুদানের মানবিক আবেদন

১৯ এপ্রিল ২০২০, ০৯:২২ AM

© লোগো

মহামারী করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশে শোচনীয় অবস্থা বিরাজ করছে। চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য যোগান, সবখানেই মানুষের দীর্ঘ নিঃশ্বাস। এমন বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে যে যেভাবে পারছে, সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে খাদ্য, চিকিৎসা থেকে শুরু করে নানা জরুরী সেবা দানে অনন্য ভূমিকা রেখে চলেছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

দেশের মানুষকে আরো বেশি খাদ্য সহায়তার অসাধারণ প্রয়াস হিসেবে এবার মানবিক সাহায্যের আবেদন করেছে প্রতিষ্ঠানটি। আজ রবিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. মনজুর কাদির আহমেদ এক বিবৃতিতে মানবিক আবেদনের বিষয়টি অবহিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দরিদ্র, চাকুরীবিহীন, নিম্নবিত্ত মানুষের মাঝে মাসিক ভিত্তিতে খাবার বিতরণের আরো একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। 'গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট' এর নিজস্ব অর্থায়নে এ পর্যন্ত আমরা প্রায় ১ কোটি টাকার খাদ্য সামগ্রী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিতরণ করেছি এবং এই কার্যক্রম চলমান। আমরা আমাদের খাদ্য সহায়তা কার্যক্রম আরো বর্ধিত করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা এবং সহমর্মিতা প্রয়োজন।

বিবৃতিতে আরো বলা হয়, ১৫ লক্ষ টাকায় ১ মাসে ১ হাজার পরিবারকে খাবার দেওয়া সম্ভব। আরো বড় পরিসরে যদি ৯০ কোটি টাকা অনুদান পাওয়া যায়, আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ১ লক্ষ পরিবারকে নূন্যতম ৬ মাসের খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে প্রস্তুত আছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ-বিদেশের সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা এগিয়ে আসুন, গণস্বাস্থ্য কেন্দ্রকে দান করুন।

ডোনেশন লিংক:
বাংলাদেশ এর বাইরে থেকে: bit.ly/donategk
বাংলাদেশ থেকে: bit.ly/donategk2

বিকাশ নাম্বার (ব্যক্তিগত)
01881818153 এবং 01765274312

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬