করোনা মানেই মৃত্যু নয়, ১১ দিনে সুস্থ হওয়া ডা. জাহিদের অভিজ্ঞতা

১৮ এপ্রিল ২০২০, ১১:২৬ PM

© টিডিসি ফটো

করোনা মানেই মৃত্যু নয়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে করোনা রোগও ভালো হয়। ভিডিও বার্তায় এমনটাই জানালেন ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা. শেখ মোহম্মদ জাহিদুল ইসলাম রুশো। বাংলাদেশে প্রথমদিকের করোনা আক্রান্তদের একজন তিনি। কীভাবে আক্রান্ত হলেন, আর কীভাবে চিকিৎসা গ্রহণ করলেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সে সবই বলেছেন এই ভিডিওটিতে।

ভিডিও বার্তায় ডাঃ শেখ মোহম্মদ জাহিদুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২২ মার্চ আমার শশুর ইন্তেকাল করেন। উনার সংর্স্পশে থাকার কারণে পরবর্তীতে ২৩ মার্চ আমি, আমার স্ত্রী এবং গৃহপরিচারিকার করোনা টেস্ট করা হয়। এতে আমার এবং গৃহপরিচারিকার করোনা পজেটিভ ধরা পড়ে। আইইডিসিআরের নির্দেশনা মোতাবেক ২৪ মার্চ আমরা কুয়েতমৈত্রী হাসপাতালে ভর্তি হয়ে যায়। সেখানে থাকাকালীন সময়ে পরপর দুটি টেস্ট করা হয় এবং উভয় টেস্টে করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে ৪ এপ্রিল বাসায় চলে আসি। 

তিনি বলেন, আমরা ১১ দিন পরে সুস্থ হয়ে বাসায়। বাসায় এসে চিকিৎসকের পরামর্শ মোতাবেক দুই সপ্তাহের কোয়ারান্টিনে থাকি। গত ১২ এপ্রিল আমাদের আবার সেম্পল নেওয়া হয় এবং সেখানেও করোনা নেগেটিভ আসে। বর্তমানে আল্লাহর রহমতে আমরা সুস্থ আছি।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬