এক দিনে নতুন রেকর্ড, করোনায় মোট আক্রান্ত ১৫৬৯১ জন

১৮ এপ্রিল ২০২০, ১২:৪৩ PM

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১০৩৪ জন। দেশে করোনায় এক দিনে আক্রান্ত এটাই সর্বোচ্চ।

এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ২৩৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন। সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২৯০২ জন।

আজ সোমবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে রবিবার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জর মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬