করোনা পরীক্ষা: কিশোরগঞ্জে ২৯ জনের মধ্যে ১৮ জনই আক্রান্ত

১৮ এপ্রিল ২০২০, ১০:০৪ AM

© ফাইল ফটো

কিশোরগঞ্জে আরও ১৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাত্র ২৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮ জন করোনায় শনাক্ত হয়। গত ১৫ এপ্রিল ঢাকায় পাঠানো ২৯ জনের নমুনা পরীক্ষা করে শুক্রবার (১৭ এপ্রিল) এই ১৮ জনের কো‌ভিড-১৯ পজে‌টিভ হওয়ার খবর জানা যায়।

জেলার সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান এ তথ্য নি‌শ্চিত করেছেন।

এদের মধ্যে চারজন ডাক্তার ও দুইজন পু‌লিশ সদস্য রয়েছেন। এর আগে, সাতজন ডাক্তার ও দুইজন পু‌লিশ সদস্য শনাক্ত হয়। এ নি‌য়ে জেলায় করোনা রোগীর সংখা দাঁড়ালো ৫২ জনে। একই সঙ্গে জেলার ১৩টি উপ‌জেলার সবগুলোতে করোনা রোগী পাওয়া গেছে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হওয়াদের ম‌ধ্যে একজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে বা‌জিতপুর উপ‌জেলায় ২, কু‌লিয়ারচর ৩, তাড়াইল ২, অষ্টগ্রাম ১, মিঠামইন ৩, ক‌টিয়াদী ১, নিকলী ১, ভৈরবে ৫।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনার লক্ষণ দেখা দেয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ১৪ এপ্রিল পর্যন্ত ২৮১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল।

আক্রান্তদের মধ্যে ৬ এপ্রিল করিমগঞ্জে একজন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন তার মা, ভাই, বোনসহ করিমগঞ্জ হাসপাতালের দুই ডাক্তার। আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আছেন ৭ জন।

উপসর্গ নিয়ে একই হাসপাতালে আরও দুজন ভর্তি আছেন। ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতলে দুই জন এবং কুর্মিটোলা হাসপাতালে একজন ভর্তি আছেন। আক্রান্ত বা‌কিরা বাড়িতে আইসোলেশনে আছে

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬