করোনা: অনুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলা নিষেধ নার্স ও মিডওয়াইফদের

১৭ এপ্রিল ২০২০, ০৬:০২ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কিংবা জনসম্মুখে কোন আলোচনা, বিবৃতি বা বক্তব্য দিতে কর্মীদের  নিষেধ করে দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এ ধরণের বক্তব্য বিবৃতি দিতে হলে আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে বলা হয়েছে।

জানা গেছে, গত বুধবার (১৫ এপ্রিল) এক অফিস আদেশে অধিদপ্তরের কর্মীদেরকে এ নির্দেশনা দেয়া হয়। তাতে অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের স্বাক্ষর রয়েছে।

আদেশে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীকে সরকারি চাকুরি বিধি অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে জনসম্মুখে, সংবাদপত্রে কিংবা অন্য কোন গণমাধ্যমের সঙ্গে কোন রকমের আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার জন্য নির্দেশ প্রদান করা হল।

হাসিনার ব্যক্তিগত চিকিৎসকের ‘ইমেরিটাস অধ্যাপক’ নিয়োগ বাতিল,…
  • ২৫ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে মোবাইলে সতর্কবার্তা গুগলের, ফোন …
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, চলছে রুট মেরামত
  • ২৫ জুন ২০২৬
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা 
  • ২৫ জুন ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ…
  • ২৫ জুন ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার
  • ২৫ জুন ২০২৬