ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণা দুঃখজনক : ডব্লিউএইচও

১৬ এপ্রিল ২০২০, ০৩:১৪ PM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস। বুধবার ( ১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।

তেদরোস আধানম আরও বলেন, বিশ্বের সকল জনগণের সেবা করার জন্য সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া তাঁর সংস্থা এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে সম্পর্কের কোনো খুঁত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে, সম্পর্কের গলদগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করে যাচ্ছে।

প্রসঙ্গত, বিশ্বকে অবাক করে দিয়ে এই মহামারীর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল দেয়া স্থগিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ( ১৪ এপ্রিল) এ ঘোষণা দেয়ার আগে থেকেই তিনি এ নিয়ে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। গত সপ্তাহেই তিনি অভিযোগ করেছিলেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে এ সংস্থার অব্যবস্থাপনা দায়ী। গত বছরের ডিসেম্বরে যখন চীনে প্রথম এ ভাইরাস শনাক্ত করা হয় তখনই দ্রুততার সঙ্গে তারা বিষয়টি তদন্ত করে দেখেনি।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোনো কারণে ডব্লিউএইচও খুব চীনকেন্দ্রিক।

ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুসেরও ওপর চটে আছেন ট্রাম্প প্রশাসন, তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট তার নিজের ব্যর্থতা ঢাকতে ডব্লিউএইচওকে বলির পাঠা বানাচ্ছেন। এটা সত্য, ডব্লিউএইচওর সবচেয়ে বড় একক তহবিলদাতা যুক্তরাষ্ট্র। গত বছর ৪০ কোটি ডলার দিয়েছে দেশটি, যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ডব্লিউএইচওর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে তহবিলে চীনের নির্ধারিত অবদান ৭ কোটি ৬০ লাখ ডলার। এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল ছিল ১ কোটি ডলার। গত মার্চে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের কাজ শুরু করে ডব্লিউএইচও। এ ছাড়া ১ বিলিয়ন ডলারের একটি নতুন আবেদন করার পরিকল্পনা আছে সংস্থাটির।

বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা সাড়ে ২০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য জানানা গেছে। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ৩৪ হাজার ৬১৫ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬