৮ মেডিক্যাল ও দুটি ডেন্টাল কলেজে পিপিই বিতরণ করল জেডআরএফ-ড্যাব

১৫ এপ্রিল ২০২০, ০৪:৩৯ PM

© সংগৃহীত

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। বিশ্ব্যব্যাপী এ ভাইরাস প্রতিরোধে এবার রাজধানীতে ৮টি বেসরকারি মেডিক্যাল ও ২টি ডেন্টাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছে বিএনপি সমর্থিত দুটি সংগঠনের পক্ষে থেকে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পক্ষ থেকে এই পিপিই বিতরণ করা হয়।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, যেসব মেডিক্যাল কলেজ হাসপাতালে পিপিই প্রদান করা হয়েছে সেগুলো হচ্ছে- উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ, এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজ, এমএইচ শমরিতা ডেন্টাল কলেজ, ইবনে সিনা মেডিক্যাল কলেজ, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ, আদ-দ্বীন মেডিক্যাল কলেজ, কমিউনিটি মেডিক্যাল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ। পিপিই বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেছে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল।

এসময় পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে ছিলেন জেডআরএফের মনিটর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ.এস.এম রাকিবুল ইসলাম আকাশ।

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা ও জর…
  • ২৫ জুন ২০২৬
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬