দেশের তিন স্থানকে নতুন করোনা হটস্পট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

১৫ এপ্রিল ২০২০, ০৪:৩৪ PM

© ফাইল ফটো

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস দ্রুত বিস্তার লাভ করছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থার মধ্যেই আরও তিন স্থানকে করোনার হটস্পট হিসেবে ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে গাজীপুর, কেরণীগঞ্জ ও ময়মনসিংহকে হটস্পট ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, দেশে সর্বশেষ ২৪ ঘন্টায় ২১৯ জন নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এসময়ে ১৭৪০টি নমুন পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৮৬৮টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে এক হাজার ২৩১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নতুন করে মৃত্যুবরণ করেছেন চার জন। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন  মৃতদের মধ্যে পুরুষ তিনজন আর নারী একজন। এসময় গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জকে হটস্পট উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রশাসনের লোক, আর্মি, পুলিশ ও গণমাধ্যমের কর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া এ পর্যন্ত ৩৫টি জেলার মানুষ আক্রান্ত হয়েছেন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা ও জর…
  • ২৫ জুন ২০২৬
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬