করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯

১৫ এপ্রিল ২০২০, ০২:২২ PM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ জনে দাঁড়িয়েছে। আজ বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি আরও বলেন বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক সিলেটের ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক ছিলেন। তাঁর পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ভিডিও কনফারেন্স অনুদান গ্রহণের সময় এ কথা বলেছেন তিনি।

গেল ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মাসের শেষের দিক থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। এই সিদ্ধান্তের পরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার এরইমধ্যে নানা পদক্ষেপও নিয়েছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই টালমাটাল অবস্থা। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ। অন্যদিকে ভাইরাসটিতে মারা গেছেন ২৬ হাজারেরও বেশি মানুষ।

বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন  ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা ও জর…
  • ২৫ জুন ২০২৬
খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬